দৈনিক সংবাদ দিগন্ত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, তিনজন ডিআইজি এবং নয়জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ, সাবেক এটিইউ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে একই প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। অপরদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) সংশ্লিষ্ট দায়িত্বে পদায়ন করা হয়েছে।পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যেও একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। 

আরও  পড়ুন, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন ও ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যাঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।এ ছাড়া পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি, পিবিআইয়ের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার করা হয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি কবীর আহম্মেদকেও খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে আরও কয়েকজন কর্মকর্তার পদায়ন ও বদলির বিষয় জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে এসব পরিবর্তন কার্যকর হবে।

বিষয় : পদায়ন পুলিশের ঊর্ধ্বতন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
0:00 0:00
1.0x