দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের রিমান্ড আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ।সোমবার তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, এমপি নজরুলকে রিমান্ডে নিতে আবেদন করা হবে। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।এদিকে সংসদ সদস্যকে গ্রেপ্তারের পর বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার নিয়ম রয়েছে। এ সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। আরও পড়ুন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকারমামলায় সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার পর রোববার রাতে তিনজনকেই গ্রেপ্তার করা হয়।মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেছেন, তার মেয়েকে বিয়ের পর থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলাটি এখন তদন্ত করছে শেরেবাংলা নগর থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আসামিদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।