চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার রাতে তিনি ঢাকায় পৌঁছান। সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান।সফরসূচির অংশ হিসেবে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
আরও পড়ুন, এক কাপ চায়ের গল্পে আজ জাতীয় চা দিবস
বৈঠকে ক্রীড়া খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা ও দুই পক্ষের আগ্রহের বিভিন্ন বিষয় বৈঠকে উঠে আসে।এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভাতেও অংশ নেন সেনাপ্রধান।সংশ্লিষ্টদের মতে সেনাপ্রধানের এই সফর ও আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।চার দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন