দৈনিক সংবাদ দিগন্ত

২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে যশোর জেলায় তার প্রথম সরকারি সফর। সোমবার রাতে খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি সম্ভাব্য সফরের তারিখ হিসেবে ২৭ এপ্রিল উল্লেখ করেন।আরও পড়ুন, দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রীযশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত হয়েছে এবং এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উলাশী খাল এবং ৫০০ শয্যার একটি হাসপাতালের উদ্বোধন করবেন বলে জানা গেছে।আরও পড়ুন, সরকার পদ্মা নদীতে ৩৪,৪৯৭ কোটি টাকার ব্যারেজ নির্মাণের প্রস্তাব অনুমোদনের পথেএছাড়া বিকেলে যশোরের ঈদগাহ ময়দানে একটি জনসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশ সফল করতে প্রস্তুতি শুরু করেছেন। এই সফরকে যশোরের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় নেতৃবৃন্দ।

২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান