কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।রোববার কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির খাসকামরায় প্রায় ছয় ঘণ্টা শুনানি ও জিজ্ঞাসাবাদ শেষে তিন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।স্বীকারোক্তি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও মো. কামরুল হাসান।কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামি মো. সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
আরও পড়ুন, সোনারগাঁয়ে মেঘনার স্রোতে নিখোঁজ ৩ কিশোর, উদ্ধার দুই জমজ ভাইয়ের মরদেহ
তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডের আবেদন করা হবে।নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়।পরে তার বাবা ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ অপ্রতিমের মরদেহ উদ্ধার করে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।এদিকে মামলার তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে তদন্তে আরও তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।
বিষয় : জবানবন্দি অপ্রতিম হত্যা ৩ আসামি

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন