দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর র‍্যাঙ্কিংয়ে এই উত্থান ইংল্যান্ডের।ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এর আগে সাউদাম্পটনে ১১৯ রান এবং কার্ডিফে ৬ উইকেটে জয় পেয়েছিল তারা।তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সনি বেকার জোফ্রা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন।জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্য পেয়ে মাত্র ১০ ওভারের মধ্যেই তা পেরিয়ে যায় ইংল্যান্ড। জস বাটলার ৬২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

আরও  পড়ুন, রদ্রির গোল্ডেন বুট নিয়ে প্রশ্ন তুললেন লামিন ইয়ামাল

 অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে তার জুটি থেকে আসে ৮৫ রান।এই জয়ের ফলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতের জায়গা দখল করে শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড।এর আগে এই সপ্তাহেই শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। তবে ইংল্যান্ডের দুর্দান্ত ধারাবাহিকতায় শীর্ষস্থান ধরে রাখতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।গত ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। আর গত দুই মাসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনবার বদল হয়েছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।ইংল্যান্ডের সামনে এখন ওয়ানডে সিরিজ। মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

বিষয় : টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন শীর্ষে ইংল্যান্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর র‍্যাঙ্কিংয়ে এই উত্থান ইংল্যান্ডের।ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এর আগে সাউদাম্পটনে ১১৯ রান এবং কার্ডিফে ৬ উইকেটে জয় পেয়েছিল তারা।তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সনি বেকার জোফ্রা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন।জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্য পেয়ে মাত্র ১০ ওভারের মধ্যেই তা পেরিয়ে যায় ইংল্যান্ড। জস বাটলার ৬২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

আরও  পড়ুন, রদ্রির গোল্ডেন বুট নিয়ে প্রশ্ন তুললেন লামিন ইয়ামাল

 অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে তার জুটি থেকে আসে ৮৫ রান।এই জয়ের ফলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতের জায়গা দখল করে শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড।এর আগে এই সপ্তাহেই শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। তবে ইংল্যান্ডের দুর্দান্ত ধারাবাহিকতায় শীর্ষস্থান ধরে রাখতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।গত ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। আর গত দুই মাসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনবার বদল হয়েছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।ইংল্যান্ডের সামনে এখন ওয়ানডে সিরিজ। মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x