দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধামরাইয়ে চীনা ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

চীনা ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে অস্ত্রের মুখে বেঁধে প্রায় ৭০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।কারখানা সূত্রে জানা যায়, শনিবার রাতে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই তার নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে মাস্ক পরিহিত অন্তত ৩ জনের একটি দুর্বৃত্ত দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘুমন্ত অবস্থায় থাকা চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে।

আরও  পড়ুন, টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ভুক্তভোগী লি পেংগুই সাংবাদিকদের বলেন, রুমে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরেছে, এরপর বলেছে চাবি দাও। তখন চাবি নিয়ে লকার ও ব্যাগ থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে গেছে। দুষ্কৃতকারীদের মুখে মাস্ক পরা ছিল। আর আমার হাত-পা বাঁধা ছিল।কারখানা কর্তৃপক্ষের দাবি, লকারে ব্যাগে রাখা নগদ প্রায় ৭০ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরের দিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ধামরাই থানার ওসি মোঃ নাজমুল হুদা খান বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

বিষয় : টাকা লুট ব্যাটারি কারখানা অস্ত্রের মুখ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধামরাইয়ে চীনা ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে অস্ত্রের মুখে বেঁধে প্রায় ৭০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।কারখানা সূত্রে জানা যায়, শনিবার রাতে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই তার নিজ কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে মাস্ক পরিহিত অন্তত ৩ জনের একটি দুর্বৃত্ত দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘুমন্ত অবস্থায় থাকা চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে।

আরও  পড়ুন, টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ভুক্তভোগী লি পেংগুই সাংবাদিকদের বলেন, রুমে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরেছে, এরপর বলেছে চাবি দাও। তখন চাবি নিয়ে লকার ও ব্যাগ থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে গেছে। দুষ্কৃতকারীদের মুখে মাস্ক পরা ছিল। আর আমার হাত-পা বাঁধা ছিল।কারখানা কর্তৃপক্ষের দাবি, লকারে ব্যাগে রাখা নগদ প্রায় ৭০ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরের দিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ধামরাই থানার ওসি মোঃ নাজমুল হুদা খান বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x