রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার মধ্যরাত সোয়া ১টার দিকে টার্মিনালে দাঁড়িয়ে থাকা নিউ ক্লাসিক্যাল নামের বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা।বাসটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করে এবং রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন।স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন, খানবাহাদুর আহ্ছানউল্লার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণের দাবি
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসটিতে রাত সোয়া ১টার দিকে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি জানান, বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানায়, আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী বা কর্মী ছিলেন না। টার্মিনালের পাশেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
বিষয় : বাসে আগুন বাস টার্মিনাল দৌলতদিয়া

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন