ভ্যাপসা গরমের পর ভোরেই স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায়।রোববার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। এর আগে বয়ে যায় ঝড়ো বাতাস। বৃষ্টি শুরুর পর বাতাসের তীব্রতা কমে এলেও কিছুক্ষণ পরপর বজ্রপাতের শব্দ শোনা যায়।হঠাৎ নেমে আসা ঝুম বৃষ্টিতে দীর্ঘ সময়ের গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। তবে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকসহ কর্মস্থল এবং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ।ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে যাওয়ায় যান চলাচলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পানি সরতে সময় লাগলে দিনের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভোগান্তিকর হতে পারে।
আরও পড়ুন, বিদ্যুৎ বিলের সঙ্গে বাড়তি টাকা কেন গ্রাহকের ক্ষোভ
এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। পূর্বাভাসে আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও জানানো হয়।রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘ গরমের পর ভোরের এই বৃষ্টিতে তাই কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর মধ্যে।
বিষয় : নগরবাসী স্বস্তির বৃষ্টি ঝুম বৃষ্টি

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন