গরমের দাপটের পর দেশজুড়ে স্বস্তির বৃষ্টি
টানা কয়েকদিনের তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে দেশের বিভিন্ন অঞ্চলে নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি, কমতে শুরু করেছে তাপমাত্রাও।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সড়কে মানুষের ভিড় কমে গেছে। আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগগরমে অতিষ্ঠ মানুষ বৃষ্টিকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন। কৃষকরাও এই বৃষ্টিকে আবাদি জমির জন্য উপকারী বলে মনে করছেন।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে অগ্রসর হওয়ায় এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হবে। তবে বজ্রপাত ও দমকা হাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।