দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, অফিসফেরত মানুষের ভোগান্তি

সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। তবে এই বৃষ্টি যেমন গরম থেকে স্বস্তি দিয়েছে, তেমনি অফিস ছুটির সময় নগরবাসীর দুর্ভোগও বাড়িয়েছে।রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, বাংলামোটরসহ নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া যায়।বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসে এবং দীর্ঘ সময়ের ভ্যাপসা গরম থেকে স্বস্তি পায় নগরবাসী। তবে অফিস ছুটির সময় বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। অনেককে বিভিন্ন স্থানে আশ্রয় নিতে দেখা যায়।

আরও  পড়ুন, ঢাকায় কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার আতঙ্কে নগরবাসী

এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে অফিসফেরত যাত্রীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।এ ছাড়া ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিষয় : ভোগান্তি ভ্যাপসা গরম স্বস্তির বৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, অফিসফেরত মানুষের ভোগান্তি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। তবে এই বৃষ্টি যেমন গরম থেকে স্বস্তি দিয়েছে, তেমনি অফিস ছুটির সময় নগরবাসীর দুর্ভোগও বাড়িয়েছে।রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, বাংলামোটরসহ নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া যায়।বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসে এবং দীর্ঘ সময়ের ভ্যাপসা গরম থেকে স্বস্তি পায় নগরবাসী। তবে অফিস ছুটির সময় বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। অনেককে বিভিন্ন স্থানে আশ্রয় নিতে দেখা যায়।

আরও  পড়ুন, ঢাকায় কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার আতঙ্কে নগরবাসী

এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে অফিসফেরত যাত্রীদের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।এ ছাড়া ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত