সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটি চাকরি বেতন ও ভাতাদি আদেশ ২০২৬ নামে অভিহিত করা হয়েছে। এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এসআরও নম্বর ৩৪৭-আইন/২০২৬ হিসেবে প্রকাশিত হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে বর্ধিত বেতন ধাপে ধাপে কার্যকর হবে।চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন।
আরও পড়ুন, হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে কাঠামো কার্যকর হওয়ায় প্রাপ্য বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা-কর্মচারীরা।নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ এবং একাদশ থেকে বিংশ গ্রেড পর্যন্ত সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে।এ ছাড়া ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামোর অন্যান্য ভাতা কার্যকর হবে। একই সঙ্গে পেনশন সুবিধাভোগীরাও নতুন কাঠামোর বিভিন্ন সুবিধা পাবেন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন