দৈনিক সংবাদ দিগন্ত

হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর।ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। তাই হজে যেতে ইচ্ছুকদের ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে কতসংখ্যক মানুষ হজ পালনের জন্য যেতে আগ্রহী সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।এদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে কয়েক শ্রেণির মানুষকে অযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।১৫ বছরের কম বয়সী শিশু এবং দীর্ঘমেয়াদি হৃদরোগ ফুসফুস লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। 

আরও  পড়ুন, নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ ,আজই আসতে পারে স্কেলের প্রজ্ঞাপন

একইভাবে স্নায়বিক রোগ গুরুতর মানসিক অসুস্থতা ও ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরও হজ পালনের সুযোগ থাকছে না।কেমোথেরাপি বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।এ ছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও হজের জন্য ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।হজের প্রাথমিক নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা নির্বাচন করতে হবে। একই সঙ্গে হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে। হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x