সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল দুই ধাপে নয়, একবারেই বাস্তবায়নের চিন্তা করছে সরকার। তবে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধির হার কিছুটা কমানো হতে পারে।এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে সোমবার সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে সরকার। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।বর্তমানে অষ্টম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তরনবম বেতন কমিশন সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে।তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত বেতন ৬০ থেকে ৭০ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেড পর্যন্ত ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে।যদিও আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। প্রস্তাব অনুযায়ী, মূল বেতন আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে এবং বিভিন্ন ভাতা ২০২৭-২৮ অর্থবছর থেকে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।