সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার সংস্থান রাখা হতে পারে।যদিও সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেল নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে রয়েছে অনিশ্চয়তা ও নানা প্রশ্ন।জানা গেছে, আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় একবারে পুরো বাস্তবায়নের বদলে তিন ধাপে এটি কার্যকর করার চিন্তা করছে সরকার।প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের একটি অংশ—সম্ভাব্য ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮
আরো পড়ুন , ঈদের ছুটিতে বড় ঘটনা! কেটে ফেলা হলো গুরুত্বপূর্ণ কপার ক্যাবল
অর্থবছরে বাকি মূল বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা নতুন কাঠামোর আওতায় আনার প্রস্তাব রয়েছে।এদিকে, বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনারও সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত হতে পারে।শুধু চাকরিজীবীই নন, প্রায় ৯ লাখ পেনশনভোগীও এর সুফল পেতে পারেন বলে আলোচনা রয়েছে। বিশেষ করে কম পেনশন পাওয়া ব্যক্তিদের আর্থিক সুবিধা বাড়তে পারে।তবে এখনো অর্থ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট নীতিনির্ধারণী পর্যায় থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও কৌতূহল দুটোই বাড়ছে। এখন সবার নজর জাতীয় বাজেট এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন