দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

২২ বছর পর ভোটে জেলা কাজী সমিতির সভাপতি কসবার কাজী ইয়াহিয়া মাসুদ

কাজী সমিতির সভাপতি কসবার কাজী ইয়াহিয়া মাসুদ

দীর্ঘ ২২ বছর পর ভোটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কসবা পৌরসভার তালতলা গ্রামের কৃতি সন্তান ও কসবা পৌরসভার কাজী ইয়াহিয়া মাসুদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী নূরে আলম।নবনির্বাচিত সভাপতি কাজী ইয়াহিয়া মাসুদকে সংবর্ধনা দিয়েছে কসবা উপজেলার কাজীবৃন্দ। ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় কসবা উপজেলা সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কসবা পশ্চিম ইউনিয়নের মাওলানা কাজী গোলাম জিলানী, বাদৈর ইউনিয়নের কাজী নিজাম, কুটি ইউনিয়নের কাজী বেলাল হোসাইন, কাজী আবু ইউসুফ, খাড়েরা ইউনিয়নের কাজী ছামসুল হক,

আরও  পড়ুন, কালকিনিতে নবজাতকদের গাছের চারা উপহার দিলেন ইউএনও কিশোর কুমার দাস

 কাজী বাহা উদ্দিন, কাজী মোজ্জামেল হকসহ কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাজীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল ওয়াফা ও বিশিষ্ট ব্যবসায়িক মোঃ জাহাঙ্গীর আলম  উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহারি ইউনিয়নের কাজী জহির।সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি কাজী ইয়াহিয়া মাসুদ তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় জেলা কাজী সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কসবা পশ্চিম ইউনিয়নের কাজী গোলাম জিলানী।

বিষয় : নতুন কমিটি ইয়াহিয়া মাসুদ ভোটে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

২২ বছর পর ভোটে জেলা কাজী সমিতির সভাপতি কসবার কাজী ইয়াহিয়া মাসুদ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ ২২ বছর পর ভোটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কসবা পৌরসভার তালতলা গ্রামের কৃতি সন্তান ও কসবা পৌরসভার কাজী ইয়াহিয়া মাসুদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী নূরে আলম।নবনির্বাচিত সভাপতি কাজী ইয়াহিয়া মাসুদকে সংবর্ধনা দিয়েছে কসবা উপজেলার কাজীবৃন্দ। ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় কসবা উপজেলা সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কসবা পশ্চিম ইউনিয়নের মাওলানা কাজী গোলাম জিলানী, বাদৈর ইউনিয়নের কাজী নিজাম, কুটি ইউনিয়নের কাজী বেলাল হোসাইন, কাজী আবু ইউসুফ, খাড়েরা ইউনিয়নের কাজী ছামসুল হক,

আরও  পড়ুন, কালকিনিতে নবজাতকদের গাছের চারা উপহার দিলেন ইউএনও কিশোর কুমার দাস

 কাজী বাহা উদ্দিন, কাজী মোজ্জামেল হকসহ কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাজীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল ওয়াফা ও বিশিষ্ট ব্যবসায়িক মোঃ জাহাঙ্গীর আলম  উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহারি ইউনিয়নের কাজী জহির।সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি কাজী ইয়াহিয়া মাসুদ তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় জেলা কাজী সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কসবা পশ্চিম ইউনিয়নের কাজী গোলাম জিলানী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x