দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বরিশালের বাজারে দেশি বলে বিক্রি হচ্ছে গুজরাটের ইলিশ

দেশে উৎপাদিত ইলিশের বড় একটি অংশের জোগান দেওয়া বরিশালের বাজারেই এখন বিক্রি হচ্ছে ভারতের গুজরাট থেকে আমদানি করা ইলিশ। অভিযোগ উঠেছে, এসব ইলিশ দেশি বলে প্রচার করে আমদানি দরের তুলনায় কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী।বেনাপোলের আমদানি বিভাগের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারত থেকে বাংলাদেশে সাড়ে ৩৫০ টনেরও বেশি ইলিশ আমদানি হয়েছে। ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ আনছে। আমদানি করা ইলিশের একটি অংশ বরিশালের বাজারেও যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসায়ীরা জানান, আমদানি করা ইলিশ সাধারণত মোকামে না এনে সরাসরি খুচরা বিক্রেতাদের দেওয়া হচ্ছে। পরে এসব ইলিশ নগরীর বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে।স্থানীয় মৎস্য ব্যবসায়ী জহির সিকদারের দাবি, প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ মণ গুজরাটের ইলিশ বরিশালে আসছে। এসব ইলিশ সরাসরি খুচরা বিক্রেতাদের হাতে দেওয়া হচ্ছে।

আরও  পড়ুন, জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করতে হবে- মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি

নগরীর চৌমাথা বাজারে আমদানি করা ইলিশ কেজিপ্রতি প্রায় দুই হাজার টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, এগুলো দেশি ইলিশ বলে বিক্রি করা হচ্ছিল।ব্যবসায়ীরা বলছেন, গুজরাটের ইলিশ ও বাংলাদেশের ইলিশ দেখতে প্রায় একই হওয়ায় সাধারণ ক্রেতাদের জন্য পার্থক্য বোঝা কঠিন। দেশি ইলিশের তুলনায় গুজরাটের ইলিশের পেট কিছুটা সরু এবং মুখ তুলনামূলক সুচালো বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।এদিকে স্থানীয় জেলেদের দাবি, দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। এই সুযোগে আমদানি করা ইলিশ বাজারে ছড়িয়ে পড়ছে।বলছেন, ইলিশের উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা নিয়ে আরও নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি আমদানি করা ইলিশ যেন দেশি ইলিশের নামে বিক্রি না হয় সে বিষয়েও কার্যকর নজরদারি জরুরি।

বিষয় : আমদানি বিক্রি গুজরাটের ইলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বরিশালের বাজারে দেশি বলে বিক্রি হচ্ছে গুজরাটের ইলিশ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x