দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মহালছড়িতে পাহাড়ের ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

পাহাড়ের ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে মহালছড়িতে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আবদুল মজিদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ইউনিটের আজীবন সদস্য কুহেলী দেওয়ান, আজীবন সদস্য তাছলিমা সিরাজ সিমা, ইউনিটের কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,

আরও  পড়ুন, কবি সুকান্ত ভট্টাচার্যের সাতক্ষীরায় জন্মশতবর্ষ উদযাপন

 ইউনিট লেভেল অফিসার আবদুল গনি মজুমদার, মহালছড়ির আজীবন সদস্যবৃন্দ এবং এনডিআরটি সদস্য নুরুল ইসলাম মামুন ও ফয়সালসহ সংশ্লিষ্টরা।ত্রাণ বিতরণ কার্যক্রমে রেড ক্রিসেন্টের যুব প্রধান আল আমিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা ইউনিট ও মহালছড়ি উপজেলা টিমের যুব সদস্যরা সহযোগিতা করেন।প্রধান অতিথির বক্তব্যে ম্রাসা থোয়াই মারমা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। রেড ক্রিসেন্টের এই ত্রাণ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিষয় : ক্ষতিগ্রস্ত ত্রাণ বিতরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মহালছড়িতে পাহাড়ের ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x