দৈনিক সংবাদ দিগন্ত

মিমির নয়া মিশন

মিমির নয়া মিশন
অভিনেত্রী মিমি চক্রবর্তী

পরিচালক রাজ চক্রবর্তীর প্রোডাকশনে এবার শুরু হচ্ছে ‘তাণ্ডব’। আর এই ছবির মাধ্যমে প্রায় ১২ বছর পর আবারও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।বেশ কিছুদিন ধরেই টলিউডের অন্দরে মিমির নতুন এই কাজ নিয়ে আলোচনা চলছিল। এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাণ্ডব’ ছবির ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি প্রকাশ করে সেই জল্পনায় সিলমোহর দিয়েছেন অভিনেত্রী।ছবিতে মিমির হাতে দেখা গেছে সিনেমার ক্ল্যাপস্টিক। সেখানে লেখা রয়েছে শুধু ‘তাণ্ডব’। পোস্টটি প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।রাজ চক্রবর্তীর প্রোডাকশনের এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমির নতুন সিনেমার পোস্টার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শুভশ্রীও। মিমির পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন ‘সুপার হ্যাপি’।

আরও  পড়ুন, ইতিবাচক বার্তা পূর্ণিমার

সূত্রের খবর অনুযায়ী ‘তাণ্ডব’ সিনেমায় আবারও অ্যাকশন দৃশ্যে দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে। এর আগে ‘বোঝে না সে বোঝে না’ ‘প্রলয়’ এবং ‘যোদ্ধা’র মতো সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করেছেন তিনি।অভিনেত্রীকে সর্বশেষ রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সিনেমা ‘কাটমুণ্ডু’-তে দেখা গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর দীর্ঘ সময় রাজের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি মিমি।এবার ‘তাণ্ডব’ দিয়ে সেই দীর্ঘ বিরতির পর নতুনভাবে ফিরছেন তিনি। ফলে রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর এই পুনর্মিলন নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।এদিকে শুভশ্রী বর্তমানে ‘দেশু-৭’ সিনেমার প্রচারে ব্যস্ত। বহু বছর পর দেবের সঙ্গে পর্দায় ফিরেছেন তিনি। এর মধ্যেই মিমির নতুন সিনেমার ঘোষণা টলিউডে আরও আলোচনার জন্ম দিয়েছে।

বিষয় : আলোচনা যোগাযোগমাধ্যম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মিমির নয়া মিশন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
মিমির নয়া মিশন
0:00 0:00
1.0x