মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম নামে ১৮ বছরের এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।দুর্ঘটনায় আহত হয়েছেন হাফিজা নামে ১৯ বছরের এক তরুণী, লিপন ২৮, নজির মিয়া ৫৫ এবং দুর্ঘটনাকবলিত একটি অটোরিকশার চালক শুভ চন্দ্র।স্থানীয়রা জানান, রাতে শ্রীনাথপুর সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার মধ্যে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন, মধ্যনগরে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড আহত ১০
এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমালি বেগমের মৃত্যু হয়।আহতদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয় : তরুণী নিহত অটোরিকশার সংঘর্ষ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন