সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ঔষধ সেবন করে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু করুণ হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর '২৬) রাতে উপজেলার রতনপুর এলাকায় ঘটে। নিহত জেহের আলী গাজী কালিগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রতনপুর এলাকার এক মুদিদোকানে সেভেন আপের বোতলে থাকা ঘাসমারা ঔষধ সেবন করেন জেহের আলী গাজী। সেবনের কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হাট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন, বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ হলো দৌলতদিয়া পাটুরিয়া লঞ্চ সার্ভিস
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাটি তদন্তে আইনগত কার্যক্রম শুরু করে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর '২৬) দুপুর ১২টার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থার পাশাপাশি পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
বিষয় : ব্যবসায়ীর মৃত্যু ঘাসমারা ঔষধ সেভেন

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ঔষধ সেবন করে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু করুণ হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর '২৬) রাতে উপজেলার রতনপুর এলাকায় ঘটে। নিহত জেহের আলী গাজী কালিগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রতনপুর এলাকার এক মুদিদোকানে সেভেন আপের বোতলে থাকা ঘাসমারা ঔষধ সেবন করেন জেহের আলী গাজী। সেবনের কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হাট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন, বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ হলো দৌলতদিয়া পাটুরিয়া লঞ্চ সার্ভিস
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাটি তদন্তে আইনগত কার্যক্রম শুরু করে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর '২৬) দুপুর ১২টার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থার পাশাপাশি পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন