দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শান্তিগঞ্জে নৌকা বাইচে হাজারো মানুষের ঢল

নৌকা বাইচে হাজারো মানুষের ঢল

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকঢোলের বাদ্য আর বৈঠার ছন্দে বুধবার দিনভর উৎসবমুখর ছিল উপজেলার খাই হাওড়।বুধবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ। সকাল থেকেই প্রতিযোগিতা দেখতে হাওড়ের চারপাশে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়।এবারের প্রতিযোগিতায় স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা মোট ২২টি নৌকা অংশ নেয়। তিনটি ধাপে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।বাইচ চলাকালে ঢাকঢোল ও কাঁসরের বাদ্যের সঙ্গে মাঝিদের বৈঠার ছন্দ এবং হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকার লড়াই দেখতে হাওড়ের চারপাশে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আমেজ।

আরও  পড়ুন, মাদারীপুর সদর মডেল থানা এলাকা হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেন ডিবি পুলিশ

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হয় জগন্নাথপুরের জাকির তরি। রানার্সআপ হয়েছে স্বপ্নের তরি-১। তৃতীয় স্থান অর্জন করেছে রঙ্গিন পবন।দর্শনার্থীরা জানান, নৌকা বাইচ গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অংশ। এমন আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা এই সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি মানুষের বিনোদনের সুযোগ তৈরি হচ্ছে। তাই প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।আয়োজক আবুল হোসেন জানান, মানুষকে আনন্দ ও বিনোদন দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এতে ২২টি নৌকা অংশ নিয়েছে।শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পুরো আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

বিষয় : প্রতিযোগিতা উৎসবমুখর নৌকা বাইচে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শান্তিগঞ্জে নৌকা বাইচে হাজারো মানুষের ঢল

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকঢোলের বাদ্য আর বৈঠার ছন্দে বুধবার দিনভর উৎসবমুখর ছিল উপজেলার খাই হাওড়।বুধবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ। সকাল থেকেই প্রতিযোগিতা দেখতে হাওড়ের চারপাশে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়।এবারের প্রতিযোগিতায় স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা মোট ২২টি নৌকা অংশ নেয়। তিনটি ধাপে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।বাইচ চলাকালে ঢাকঢোল ও কাঁসরের বাদ্যের সঙ্গে মাঝিদের বৈঠার ছন্দ এবং হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকার লড়াই দেখতে হাওড়ের চারপাশে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আমেজ।

আরও  পড়ুন, মাদারীপুর সদর মডেল থানা এলাকা হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেন ডিবি পুলিশ

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হয় জগন্নাথপুরের জাকির তরি। রানার্সআপ হয়েছে স্বপ্নের তরি-১। তৃতীয় স্থান অর্জন করেছে রঙ্গিন পবন।দর্শনার্থীরা জানান, নৌকা বাইচ গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের অংশ। এমন আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা এই সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি মানুষের বিনোদনের সুযোগ তৈরি হচ্ছে। তাই প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।আয়োজক আবুল হোসেন জানান, মানুষকে আনন্দ ও বিনোদন দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এতে ২২টি নৌকা অংশ নিয়েছে।শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পুরো আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x