জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক আর নেই। বুধবার রাতে সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন এই শিল্পী।রাত ১০টার দিকে দেওয়া ওই পোস্টে সালমা লিখেছেন, ‘আমার আব্বা আর নেই।’বাবার আকস্মিক মৃত্যুতে সালমার পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে এবং কোথায় কখন জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।বাবাকে হারানোর শোকের মধ্যেই নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। রোহান রাজের আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এও কণ্ঠ দিয়েছেন তিনি।
আরও পড়ুন, পোশাক বিতর্কে দিশা
সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া গানটির শুটিং শেষ হয়েছে। গানটি বৃহস্পতিবার প্রকাশ পাওয়ার কথা রয়েছে।এ ছাড়া সংগীতশিল্পী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গানেও কণ্ঠ দিয়েছেন সালমা। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পে নির্মিত গানটির ভিডিও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।সংগীতাঙ্গন থেকে দীর্ঘ বিরতির পর গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি লালনগীতির রেকর্ডিংও শেষ করেছেন সালমা। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।নতুন গান প্রকাশের এই ব্যস্ততার মধ্যেই বাবাকে হারিয়ে শোকাহত জনপ্রিয় এই শিল্পী।
বিষয় : সংগীতশিল্পী সালমান সংগীতশিল্পী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন