দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় ডোবা থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁর পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ বাবুল (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল উপজেলার পদ্মপুকুর পূর্বপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফহিমপুর এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে ফহিমপুর গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয় আমির আলীর ছেলে সামসুল। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পত্নীতলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পরে নিহতের ছেলে শাহিন ঘটনাস্থলে এসে মরদেহটি তাঁর বাবা বাবুলের বলে শনাক্ত করেন।

আড়ও পড়ুন,সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বাবুল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

বিষয় : পত্নীতলায় ডোবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় ডোবা থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ বাবুল (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল উপজেলার পদ্মপুকুর পূর্বপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফহিমপুর এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে ফহিমপুর গ্রামের একটি গ্রামীণ সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয় আমির আলীর ছেলে সামসুল। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পত্নীতলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পরে নিহতের ছেলে শাহিন ঘটনাস্থলে এসে মরদেহটি তাঁর বাবা বাবুলের বলে শনাক্ত করেন।

আড়ও পড়ুন,সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বাবুল নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x