চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় নগরীর দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা উপলক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।সভায় নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ প্রতিরোধ কার্যক্রম এবং ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে পুলিশি সেবার মান বাড়াতে হবে।তিনি সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন।সভায় হত্যা মামলা, গুরুত্বপূর্ণ মামলা ও বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্ত ও নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং আদালতের পরোয়ানা তামিল কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সিএমপি কমিশনার।নগরীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের কার্যক্রম নিয়েও সভায় আলোচনা হয়। এ সময় ফিটনেসবিহীন,
আরও পড়ুন, টাঙ্গাইল সেতু এনজিওর দুই কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ
অননুমোদিত ও আইনবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।সভায় আগস্ট ২০২৬ মাসে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনে সর্বোচ্চ দক্ষতা ও সাফল্য প্রদর্শনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়।এছাড়া বদলিজনিত কারণে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোঃ নূরুল ইসলাম সিদ্দিক, পিপিএম-কে সিএমপির পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান কমিশনার হাসান মোঃ শওকত আলী।অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সভায় অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার মাধ্যমে নগরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করার বিষয়ে সিএমপির চলমান কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন