দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে এবং দেশব্যাপী প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর মহানগরীর পূবাইল থানায় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর থানা পর্যায়ের প্রতিযোগিতা।গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ‘লাল’ ও ‘সবুজ’ দলের মোট ১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ৩৯ পয়েন্ট অর্জন করে লাল দল বিজয়ী হয় এবং ১৫ পয়েন্ট পেয়ে সবুজ দল পরাজিত হয়।খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন প্রধান অতিথি জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক।

আরও  পড়ুন, ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬; আহত অন্তত ২০

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি জাতীয় খেলা কাবাডির ঐতিহ্য পুনরুদ্ধার এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাটির জনপ্রিয়তা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ), জিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূবাইল থানার অফিসার ও ফোর্স সদস্যরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং জাতীয় খেলাকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিষয় : চ্যাম্পিয়নশিপ পুলিশ কাবাডি বাছাই কার্যক্রম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x