ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের রামখোলা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জমশেদ মিয়া (৫৭)। তিনি কায়েমপুর ইউনিয়নের রাউৎখলা গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।কসবা থানা পুলিশের দেওয়া প্রেস রিলিজ অনুযায়ী, এসআই (নিরস্ত্র) সাগর হালাদারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রামখোলা এলাকার একটি বসতবাড়ির পশ্চিম পাশে টিনের বেড়া ও দোচালা টিনশেডের গোয়ালঘরে অভিযান চালানো হয়।
আরও পড়ুন, ছাত্রের পায়জামা খোলা নিয়ে মাদরাসায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
সেখান থেকে জমশেদ মিয়ার দখল ও হেফাজত থেকে ৭০০ গ্রাম গাঁজা এবং ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।উদ্ধার করা মদের মধ্যে ১৬টি পৃথক টিনের ছিপিযুক্ত কাঁচের বোতলে থাকা HE-MAN 9000 STRONG BEER এবং ছয়টি লাল রঙের টিনের ক্যানে থাকা KINGFISHER STRONG PREMIUM BEER রয়েছে। পুলিশের হিসাবে, এসব মদের পরিমাণ ১৩ লিটার ৪০০ মিলিলিটার।পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।
বিষয় : গ্রেপ্তার গাঁজা ও মদ গোয়ালঘর

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন