দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যুবকের পায়ের রগ কাটার অভিযোগ, বিচারের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

যুবকের পায়ের রগ কাটার অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা করে এক যুবকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলা ও পাল্টা অভিযোগকে ‘মিথ্যা ও সাজানো’ দাবি করে সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। গতকাল  উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর খুশির ভিটা সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আব্দুর রাজ্জাক ও সাদ্দাম হোসেনের পরিবারের সদস্যসহ স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে কৃষ্ণপুর মৌজার জমি নিয়ে সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাকের পরিবারের সঙ্গে শফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আসাদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তার ডান পায়ের রগ কেটে যাওয়াসহ বাম হাতের কনিষ্ঠ আঙুলে গুরুতর আঘাত লাগে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়।ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের স্ত্রী সাজেদা বেগম বলেন, কৃষ্ণপুর মৌজার বিআরএস খতিয়ান-১১০-এর ১২২ ও ১২৩ নম্বর দাগে থাকা ৬৩ শতাংশ জমি তাদের মালিকানাধীন।দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছিলেন। তবে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তৎকালীন সরকারের ।

আরও  পড়ুন, মেহেন্দীগঞ্জে অটোরিকশা থামিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শফিকুল ইসলাম গভীর রাতে ভাড়াটিয়া ক্যাডার বাহিনী দিয়ে ওই জমি জবরদখল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং এ-সংক্রান্ত মামলা বর্তমানে চলমান রয়েছে। বিআরএস রেকর্ড-সংক্রান্ত একটি মামলায় একতরফা ডিক্রি নেওয়া হলেও তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, রিট পিটিশন নম্বর ৫৩৩৮/২০২৬-এর বিষয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে।মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, হামলার মূল ঘটনা আড়াল করে আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করা হয়েছে। তারা ওই মামলাকে ‘মিথ্যা, সাজানো ও পরিকল্পিত’ দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। তারা আরও বলেন, আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের পাশাপাশি হামলা ও পাল্টা মামলার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করার দাবি জানান মানববন্ধনকারীরা।সমাবেশে রবিউল ইসলাম, শাপলা বেগম, মনোয়ারা বেগম, শামীম হোসেন, রফিকুল ইসলাম, মুক্তার হোসেন, মুতায়িন মণ্ডল, জয়েন উদ্দিন শেখ, আকবর আলী, সাজেদা বেগম, করুণা, মিনা খাতুন, মঞ্জুয়ারা ও শাপলা সুলতানাসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বিষয় : হামলা মানববন্ধন বিচারের দাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যুবকের পায়ের রগ কাটার অভিযোগ, বিচারের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত