দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযানে অর্থদণ্ড

অবৈধ ড্রেজিংবিরোধী অভিযানে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে পুকুরের মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দু'টি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা এবং অন্ততঃ ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় দু'জনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।গত শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ, ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

আরও  পড়ুন, মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত

অভিযানে মনকশাইর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের অপরাধে মাসুদ (৩৫) ও তালেমান (২৩) নামের দু'জনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে পৃথক স্থানে দু'টি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয়। এতে অন্ততঃ ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।অভিযানটি পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির।

বিষয় : অর্থদণ্ড বালু উত্তোলন কার্যক্ষমতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযানে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে পুকুরের মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দু'টি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা এবং অন্ততঃ ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় দু'জনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।গত শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ, ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

আরও  পড়ুন, মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত

অভিযানে মনকশাইর আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের অপরাধে মাসুদ (৩৫) ও তালেমান (২৩) নামের দু'জনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে পৃথক স্থানে দু'টি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয়। এতে অন্ততঃ ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।অভিযানটি পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত