দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রংপুরের মিঠাপুকুরে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে একটি সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বর এবং এর আশপাশের এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি নিবিড় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীরা ব্যানার হাতে নিয়ে ডেঙ্গু বিরোধী স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন।এবারের কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা, এডিস মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষকে নিজ নিজ বসতবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা।অভিযান চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও  পড়ুন, আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

 বক্তারা বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন এবং নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর জোর দেন। একই সঙ্গে পরিত্যক্ত পাত্র, টায়ার, প্লাস্টিক সামগ্রী ও ডাবের খোসায় যেন কোনোভাবেই পানি জমতে না পারে, সেদিকে সবাইকে কঠোর নজর রাখার আহ্বান জানানো হয়। চিকিৎসকদের পক্ষ থেকে ডেঙ্গু থেকে সুরক্ষায় নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের অনুরোধ করা হয়।উপজেলা প্রশাসনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন এবং মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী এবং জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, আনসার সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিষয় : পরিচ্ছন্নতা ডেঙ্গু প্রতিরোধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x