দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে মিঠাপুকুর, রাশেদের জাতীয় দলের স্বপ্নযাত্রা

রাশেদের জাতীয় দলের স্বপ্নযাত্রা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে মিঠাপুকুরের শঠিবাড়ীর নবীন মিয়া রাশেদ। রংপুরের মিঠাপুকুর থেকে জাতীয় ফুটবলের স্বপ্নযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। উপজেলার শঠিবাড়ী ফুটবল একাডেমির প্রতিভাবান তরুণ ফুটবলার নবীন মিয়া রাশেদ প্রাথমিক বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে জায়গা করে নিয়েছে।রাশেদের এই অর্জনে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত তার পরিবার, কোচ, সতীর্থসহ মিঠাপুকুরের ক্রীড়াঙ্গনের মানুষ। জাতীয় দলের ক্যাম্পে অংশ নিতে গতকাল সকালে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির উদ্দেশ্যে রওনা হয়েছে রাশেদ।শঠিবাড়ী ফুটবল একাডেমিতে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছে রাশেদ। তার প্রতিভা, 

আরও  পড়ুন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান মোগরাপাড়া চৌরাস্তায় লিফলেট বিতরন

কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও মাঠে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে জাতীয় পর্যায়ের বাছাইয়ে সাফল্য এনে দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।রাশেদের এই সাফল্যকে মিঠাপুকুরের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ।তিনি বলেন, “রাশেদের এই অর্জন মিঠাপুকুরের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি আশা করি, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের মাধ্যমে রাশেদ চূড়ান্ত বাছাইয়েও সাফল্য অর্জন করবে এবং জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে মিঠাপুকুর তথা বাংলাদেশের সুনাম বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে।”রাশেদের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে একদিন মিঠাপুকুরের নাম জাতীয় ফুটবলের পাশাপাশি বিশ্বমঞ্চেও উজ্জ্বল হবে—এটাই এখন ক্রীড়াপ্রেমী মানুষের প্রত্যাশা।

বিষয় : বিশ্বকাপ ফুটবল স্বপ্নযাত্রা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে মিঠাপুকুর, রাশেদের জাতীয় দলের স্বপ্নযাত্রা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে মিঠাপুকুরের শঠিবাড়ীর নবীন মিয়া রাশেদ। রংপুরের মিঠাপুকুর থেকে জাতীয় ফুটবলের স্বপ্নযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। উপজেলার শঠিবাড়ী ফুটবল একাডেমির প্রতিভাবান তরুণ ফুটবলার নবীন মিয়া রাশেদ প্রাথমিক বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে জায়গা করে নিয়েছে।রাশেদের এই অর্জনে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত তার পরিবার, কোচ, সতীর্থসহ মিঠাপুকুরের ক্রীড়াঙ্গনের মানুষ। জাতীয় দলের ক্যাম্পে অংশ নিতে গতকাল সকালে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির উদ্দেশ্যে রওনা হয়েছে রাশেদ।শঠিবাড়ী ফুটবল একাডেমিতে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছে রাশেদ। তার প্রতিভা, 

আরও  পড়ুন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান মোগরাপাড়া চৌরাস্তায় লিফলেট বিতরন

কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও মাঠে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে জাতীয় পর্যায়ের বাছাইয়ে সাফল্য এনে দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।রাশেদের এই সাফল্যকে মিঠাপুকুরের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ।তিনি বলেন, “রাশেদের এই অর্জন মিঠাপুকুরের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি আশা করি, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের মাধ্যমে রাশেদ চূড়ান্ত বাছাইয়েও সাফল্য অর্জন করবে এবং জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে মিঠাপুকুর তথা বাংলাদেশের সুনাম বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে।”রাশেদের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে একদিন মিঠাপুকুরের নাম জাতীয় ফুটবলের পাশাপাশি বিশ্বমঞ্চেও উজ্জ্বল হবে—এটাই এখন ক্রীড়াপ্রেমী মানুষের প্রত্যাশা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত