ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন।পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহিদ সরকারএছাড়া বিএনপি যুবদল নেতা রাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। আলোচনার শেষে জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতা লিফলেট বিতরণ করা হয়।
বিষয় : মোগরাপাড়া লিফলেট বিতরন

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন