দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

আলীকদমের পুয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন

পানির প্রকল্প উদ্বোধন

দুর্গম পাহাড়ি জনপদ বান্দরবান জেলার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের পুয়ামুহুরী এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি সুপেয় পানির প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আলীকদম সেনা জোনের সৌজন্যে প্রকল্পটির উদ্বোধন করা হয়। দুর্গম এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।প্রকল্পটির উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা জানান, পুয়ামুহুরী আলীকদমের অন্যতম দুর্গম পাহাড়ি এলাকা। দীর্ঘদিন ধরে সেখানে নিরাপদ ও সুপেয় পানির সংকট ছিল।

আড়ও পড়ুন,‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

 বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য স্থানীয়দের দূর-দূরান্তে যেতে হতো। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি পোহাতে হতো সবচেয়ে বেশি।সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের মৌলিক চাহিদার অন্যতম নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দারা আলীকদম সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিষয় : সেনাবাহিনী প্রকল্প উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আলীকদমের পুয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দুর্গম পাহাড়ি জনপদ বান্দরবান জেলার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের পুয়ামুহুরী এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি সুপেয় পানির প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আলীকদম সেনা জোনের সৌজন্যে প্রকল্পটির উদ্বোধন করা হয়। দুর্গম এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।প্রকল্পটির উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা জানান, পুয়ামুহুরী আলীকদমের অন্যতম দুর্গম পাহাড়ি এলাকা। দীর্ঘদিন ধরে সেখানে নিরাপদ ও সুপেয় পানির সংকট ছিল।

আড়ও পড়ুন,‘বাহাদুর’ নিয়ে সংবাদে বিভ্রান্তি, এক হাতি মৃত অন্যটি সাফারি পার্কে

 বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য স্থানীয়দের দূর-দূরান্তে যেতে হতো। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি পোহাতে হতো সবচেয়ে বেশি।সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের মৌলিক চাহিদার অন্যতম নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দারা আলীকদম সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত