একটি ছবি সফল হলেই সেই ছবির সাফল্যের ফর্মুলা অনুসরণ করতে শুরু করে বলিউড—এমন মন্তব্য করে ইন্ডাস্ট্রির তথাকথিত গড্ডলিকা প্রবাহ নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। তার মতে, দর্শক এখন অনেক বেশি সচেতন। তাই পরিচিত ফর্মুলার বদলে তারা নতুন গল্প ও নতুন ধরনের সিনেমা দেখতে চান।বলিউডে নতুন কিছু করার বদলে সফল ছবির ফর্মুলা অনুসরণ করার প্রবণতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান।সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা ও দর্শকের বদলে যাওয়া সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ইন্ডাস্ট্রির এই প্রবণতার সমালোচনা করেন তিনি।কারিনার অভিযোগ, কোনো একটি ছবি সফল হওয়ার পর অনেক নির্মাতা সেই ছবির সাফল্যের প্রকৃত কারণ বিশ্লেষণ না করে একই ধরনের গল্প ও নির্মাণশৈলী অনুসরণ করতে শুরু করেন।এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুরের ‘এনিম্যাল’ সিনেমার কথা উল্লেখ করেন তিনি।কারিনা মনে করেন, ‘এনিম্যাল’ সফল হওয়ার পর বলিউডে হিংসাত্মক গল্পের ছবি তৈরির প্রবণতা বেড়েছে।তার ভাষায়, একটি ছবি হিট করলেই ‘চলো সবাই একই ধরনের ছবি বানাই’—এমন মানসিকতা কাজ করে ইন্ডাস্ট্রিতে। আর এই প্রবণতাকেই তিনি বলছেন গড্ডলিকা প্রবাহে গা ভাসানো।
আরও পড়ুন, আশিকির সেই চকলেট বয় এখন বিয়েতে নেচে আয় করেন লাখ টাকা
কারিনার মতে, বর্তমান সময়ের দর্শক আগের তুলনায় অনেক বেশি সচেতন এবং তারা নিজের পছন্দ অনুযায়ী সিনেমা বেছে নেন।কারিনা কাপুরের মতে, দর্শক এখন শুধু তরুণ-তরুণীর প্রেমের গল্পে আটকে নেই। একই ধরনের গল্প বারবার দেখানোর দিন অনেকটাই পেরিয়ে গেছে। বরং দর্শক এখন এমন গল্প খুঁজছেন, যা তাদের নতুন অভিজ্ঞতা দেবে এবং প্রচলিত ধারণার বাইরে নিয়ে যাবে।কারিনা আরও বলেন, দর্শক কোন ছবি ভালো এবং কোন ছবি দেখতে চান—তা অনেক সময় নির্মাতাদের ধারণার চেয়েও ভালো বোঝেন।তাই একটি ছবির সাফল্য দেখে অন্ধভাবে একই ঘরানার ছবি বানানোর বদলে গল্প ও নির্মাণে বৈচিত্র্য আনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।এদিকে শিগগিরই মেঘনা গুলজারের তদন্তমূলক ছবি ‘দায়রা’-তে দেখা যাবে কারিনা কাপুর খানকে। নতুন এই সিনেমায় তার অভিনয় ঘিরেও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।বলিউডের ফর্মুলা-নির্ভরতা নিয়ে কারিনার এই মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে—দর্শকের পছন্দ বদলানোর সঙ্গে তাল মিলিয়ে সত্যিই কি বদলাচ্ছে বলিউডের গল্প বলার ধরন?
বিষয় : ফর্মুলা অনুসরণ ছবি সফল নতুন কিছু

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন