একটি সিনেমা কখনো কখনো একজন অভিনেতার পুরো জীবনটাই বদলে দেয়। ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘আশিকি’ রাহুল রায়ের জীবনেও তেমনই এক পরিবর্তন নিয়ে আসে। প্রথম সিনেমাতেই রাতারাতি তারকা হয়ে যান তিনি। লম্বা চুল শান্ত চেহারা আর প্রেমিকসুলভ অভিব্যক্তিতে নব্বইয়ের দশকের তরুণদের কাছে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় চকলেট বয়।মহেশ ভাট পরিচালিত ‘আশিকি’ শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি। সিনেমাটির গানও তৈরি করেছিল ব্যাপক উন্মাদনা। নাদিম-শ্রাবণের সুরে কুমার শানু ও অনুরাধা পাড়ওয়ালের কণ্ঠে একের পর এক গান মানুষের মুখে মুখে ফিরেছে। বিভিন্ন সূত্রের হিসাবে ছবিটির সাউন্ডট্র্যাকের প্রায় দুই কোটি কপি বিক্রি হয়েছিল।এই সাফল্যের কেন্দ্রে থাকা রাহুল রায়ের জনপ্রিয়তা সিনেমার পর্দা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে তরুণদের ফ্যাশনেও। তাঁর লম্বা চুলের স্টাইল এতটাই জনপ্রিয় হয় যে সেটি পরিচিতি পায় ‘রাহুল রায় কাট’ নামে। সে সময় অনেক তরুণ সেলুনে গিয়ে তাঁর মতো চুল কাটার আবদার করতেন।কিন্তু ‘আশিকি’র পর সেই সাফল্য আর ধরে রাখতে পারেননি রাহুল। ‘সপ্নে সাজন কে’, ‘জুনুন’, ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ে’,
আড়ও পড়ুন,ভেনিসে সুনেরাহ্কে চিনে ফেললেন প্রবাসী, নিলেন না কফির বিল
‘গুমরাহ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও অনেক ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। কিছু প্রকল্প আবার নির্মাণ শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে নিয়মিত কাজও কমতে থাকে।ব্যক্তিজীবনেও আসে বড় পরিবর্তন। ২০০০ সালে মডেল রাজলক্ষ্মী খানভিলকরকে বিয়ে করেন রাহুল। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। একপর্যায়ে অস্ট্রেলিয়াতেও পাড়ি জমান তিনি। সেখানে নিয়মিত কাজ না থাকায় জীবিকার প্রয়োজনে রান্নাঘরে বাসন মাজার কাজও করেছেন বলে জানিয়েছেন রাহুল।এরপর ২০০৬ সালে ‘বিগ বস’-এর প্রথম মৌসুমে অংশ নিয়ে আবার আলোচনায় আসেন তিনি। ৮৬ দিনের প্রতিযোগিতা শেষে হন বিজয়ী। তবে এই সাফল্যও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারকে আগের জায়গায় ফিরিয়ে নিতে পারেনি।এরই মধ্যে ২০২০ সালে শুটিংয়ের সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। এখনো নতুন কাজের সন্ধানে রয়েছেন এই অভিনেতা।সম্প্রতি রাহুল জানিয়েছেন বিয়ের অনুষ্ঠানে নেচে কখনো কখনো একেকবার দুই থেকে চার লাখ ভারতীয় রুপি আয় করেন তিনি। তাঁর এই বক্তব্য আবারও সামনে এনেছে একসময়কার তুমুল জনপ্রিয় এই তারকার জীবনের উত্থান পতন এবং ঘুরে দাঁড়ানোর গল্প।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন