দৈনিক সংবাদ দিগন্ত

ভেনিসে সুনেরাহ্‌কে চিনে ফেললেন প্রবাসী, নিলেন না কফির বিল

সুনেরাহ্‌কে চিনে ফেললেন প্রবাসী

প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এই সুযোগে একের পর এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। এর মধ্যে কিছু ঘটনা তাকে করেছে অভিভূত, আবার কিছু মুহূর্তকে অভিনেত্রী হিসেবে নিজের প্রাপ্তি বলেও মনে করছেন সুনেরাহ্।গত ৫ আগস্ট ইতালির ভেনিস বিমানবন্দরে পৌঁছান এই অভিনেত্রী। পরদিন ছিল তাঁর অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রিমিয়ার। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শেষে বিমানবন্দরে কফি ও অন্যান্য খাবার নিয়ে সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু বিল দেওয়ার সময় ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা।সুনেরাহ্ জানান, বিল দিতে গেলে তারা টাকা নিতে অস্বীকৃতি জানান। পরে জানতে পারেন, সেখানে কর্মরত একজন বাংলাদেশি তাকে চিনতে পেরেছেন। তিনি সুনেরাহ্‌র নাটক ও সিনেমা দেখেছেন। প্রিয় অভিনেত্রীকে আপ্যায়ন করতে পেরে খুশি হবেন জানিয়ে বিল নিতে চাননি তিনি।ঘটনাটিতে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েন সুনেরাহ্। তার ভাষায়, এই ভালোবাসা ও সম্মান তাকে সত্যিই অভিভূত করেছে।তবে শুধু এই ঘটনাই নয়, ভেনিসে বাংলাদেশের পোশাক ও সংস্কৃতিও তুলে ধরেছেন সুনেরাহ্। উৎসবে অংশ নেওয়ার জন্য তাঁর সব পোশাকই তৈরি করা হয়েছে বাংলাদেশে। আর সেই পোশাক নজর কেড়েছে বিদেশিদের।অনেকেই সুনেরাহ্‌র পোশাক দেখে জানতে চেয়েছেন, এগুলো কোথা থেকে তৈরি করা হয়েছে। পোশাকগুলো বাংলাদেশের তৈরি—এ কথা বিশ্বাস করতেও অনেকের সময় লেগেছে। প্রিমিয়ারের পর পার্টিতেও তাঁর পোশাক নিয়ে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।

আড়ও পড়ুন,নায়িকা হিসেবে মিমকে চান আলমগীর

এবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। অরিজোন্তি বিভাগে ৬ সেপ্টেম্বর প্রিমিয়ার হয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।মনস্তাত্ত্বিক হরর ঘরানার সিনেমাটিতে বিয়ে, সাজসজ্জা ও একটি বিউটি পারলারের গল্পের মধ্য দিয়ে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে তুলে ধরা হয়েছে।সিনেমাটিতে সুনেরাহ্‌র উপস্থিতি তুলনামূলকভাবে কম সময়ের হলেও প্রিমিয়ারের পর অনেক দর্শক তাঁর চরিত্রটি মনে রেখেছেন। এমনকি অনেকে তাকে সেই চরিত্রের নাম ধরে ডাকেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।সুনেরাহ্ বলেন, বাংলাদেশের সিনেমা নিয়ে ভেনিসে দর্শক ও সমালোচকদের আগ্রহ তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। অনেকেই বাংলাদেশের আরও সিনেমা দেখতে চান বলে জানিয়েছেন।ভেনিসের পর পোল্যান্ডের বিমানবন্দরেও পেয়েছেন বিশেষ সম্মান। অভিনেত্রী হিসেবে এসব অভিজ্ঞতা তার প্রাপ্তির খাতাকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করছেন সুনেরাহ্ বিনতে কামাল।

বিষয় : প্রবাসী কফির বিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ভেনিসে সুনেরাহ্‌কে চিনে ফেললেন প্রবাসী, নিলেন না কফির বিল

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত