দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না দেশের বরেণ্য অভিনেতা আলমগীরকে। তবে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সেখানেই উঠে এসেছে নতুন সিনেমায় অভিনয়ের সম্ভাবনা এবং পছন্দের নায়িকা প্রসঙ্গ।সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আলমগীর জানান, এ সময়ে সুযোগ পেলে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে পেতে চান তিনি। এর পেছনে একটি বিশেষ কারণও জানিয়েছেন এই অভিনেতা।আলমগীরের ভাষ্য, উচ্চতার দিক থেকে মিম তার সঙ্গে অনেকটাই মানানসই। আর এ কারণেই তাকে নায়িকা হিসেবে পছন্দ করেন তিনি।শুধু উচ্চতার কারণে নয়, মিমের ব্যক্তিত্ব ও কথাবার্তারও প্রশংসা করেছেন আলমগীর। তিনি বলেন, মেয়েটি ভালো এবং তার কথাবার্তা খুব মিষ্টি।
আড়ও পড়ুন,উত্তর আমেরিকা মাতিয়ে রেকর্ড গড়ল বিটিএস
ভবিষ্যতে যদি কোনো সিনেমা করেন, তাহলে মিমের সঙ্গে কাজ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা আলমগীর ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর আশি ও নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করেন তিনি।পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন থেকে শুরু করে লোকজ ও ফ্যান্টাসিনির্ভর নানা ধরনের সিনেমায় অভিনয় করে সাফল্য পেয়েছেন এই অভিনেতা।অন্যদিকে বিদ্যা সিনহা মিমও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। আলমগীরের মতো বর্ষীয়ান অভিনেতার সঙ্গে ভবিষ্যতে তার জুটি হলে সেটি দর্শকদের জন্যও হতে পারে নতুন আগ্রহের বিষয়।তবে বর্তমানে আলমগীরের সঙ্গে মিমের কোনো সিনেমা চূড়ান্ত হয়নি। অভিনেতার বক্তব্যে শুধু ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথাই উঠে এসেছে।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন