দৈনিক সংবাদ দিগন্ত

উত্তর আমেরিকা মাতিয়ে রেকর্ড গড়ল বিটিএস

রেকর্ড গড়ল বিটিএস

রেকর্ড গড়ে উত্তর আমেরিকা সফর শেষ করেছে জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস। বহুল আলোচিত ‘আরিরাং’ ট্যুরের উত্তর আমেরিকা পর্বে ১২টি শহরে মোট ৩১টি কনসার্ট করেছে সাত সদস্যের এই দল। আর সব কটি কনসার্টের টিকিট আগেই বিক্রি হয়ে যায়।পুরো উত্তর আমেরিকা সফরে বিটিএসের কনসার্টে দর্শক সমাগম হয়েছে প্রায় ১৯ লাখ ২০ হাজার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া এই সফল সফরের শেষ হয়েছে লস অ্যাঞ্জেলেসে।লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ট্যুরের শেষ চারটি কনসার্ট। চার দিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক।শুধু উত্তর আমেরিকা সফরেই নয়, সোফাই স্টেডিয়ামেও নতুন ইতিহাস গড়েছে বিটিএস। ২০২১ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ এই স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট আটটি কনসার্ট করেছে দলটি।স্টেডিয়ামটিতে কোনো দলের করা এটাই সর্বোচ্চসংখ্যক কনসার্ট। আর আটটি আয়োজনে বিটিএসের মোট দর্শক দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৯৬ হাজারে, যা সোফাই স্টেডিয়ামের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ দর্শকসংখ্যা।এদিকে উত্তর আমেরিকা সফরে বিভিন্ন শহর ও স্থানীয় প্রশাসনের কাছ থেকেও বিশেষ স্বীকৃতি পেয়েছে বিটিএস।লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ‘বিটিএস সপ্তাহ’। টরন্টোতে পালিত হয় ‘বিটিএস উইকেন্ড’। 

আড়ও পড়ুন,এবার ফারিয়ার ‘লজ্জা’

এমনকি ইয়ং স্ট্রিটের একটি অংশের নাম সাময়িকভাবে রাখা হয় ‘বিটিএস বুলেভার্ড’।শিকাগোতেও বিটিএসের কনসার্ট উপলক্ষে ২৭ ও ২৮ আগস্টকে ঘোষণা করা হয় ‘বিটিএস ডে ইন ইলিনয়’। টেক্সাসের এল পাসোতেও পালিত হয়েছে ‘এল পাসো বিটিএস উইকেন্ড’।এদিকে লস অ্যাঞ্জেলেসের কনসার্টে জাংকুক ও আরএমের জন্মদিনও উদ্‌যাপন করেন ভক্তরা। হাজারো ভক্তের কণ্ঠে জন্মদিনের গান আর স্টেডিয়ামজুড়ে সোনালি ও নীল আলোর ঝলকানিতে তৈরি হয় বিশেষ আবহ।উত্তর আমেরিকা পর্ব শেষ হলেও থামছে না বিটিএসের বিশ্বজয়ী সফর। এবার দক্ষিণ আমেরিকার পথে যাচ্ছে দলটি।২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতেও পারফর্ম করবে বিটিএস।কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনায় পূর্ণাঙ্গ দল হিসেবে এই প্রথম কনসার্ট করতে যাচ্ছে বিটিএস।

বিষয় : রেকর্ড বিটিএস গড়ল রেকর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

উত্তর আমেরিকা মাতিয়ে রেকর্ড গড়ল বিটিএস

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত