দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নুসরাত হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ২ জনের মৃত্যুদণ্ড বহাল

নুসরাত হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে দুজনের ফাঁসি বহাল রাখা হয়েছে। চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং বাকি ১০ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ১১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়।নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বড় ধরনের পরিবর্তন এসেছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ১১২ পৃষ্ঠার এ রায়। এর আগে ২৪ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।আর নূর উদ্দিন, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, 

আরও  পড়ুন, এসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে ভুয়া বিকাশের স্ক্রিনশট ও কল রেকর্ড তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ

সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা ওরফে পপির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।অন্যদিকে অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণ যথেষ্ট না পাওয়ায় ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আবছার উদ্দিন এবং মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর।অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, হাইকোর্টের দৃষ্টিতে এসব ১০ আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।রায়ে নিম্ন আদালতের বিচার নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসেছে। অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, এক হত্যাকাণ্ডে ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়াকে হাইকোর্ট ‘মাইন্ডলেস সেন্টেন্স’ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ কে কতটা অপরাধে জড়িত এবং কার কী ধরনের সাজা প্রাপ্য—তা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলে আদালত মনে করেছেন।

বিষয় : মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ড বহাল মামলায় পূর্ণাঙ্গ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নুসরাত হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ২ জনের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে দুজনের ফাঁসি বহাল রাখা হয়েছে। চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং বাকি ১০ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ১১২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়।নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বড় ধরনের পরিবর্তন এসেছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ১১২ পৃষ্ঠার এ রায়। এর আগে ২৪ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।আর নূর উদ্দিন, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, 

আরও  পড়ুন, এসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে ভুয়া বিকাশের স্ক্রিনশট ও কল রেকর্ড তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ

সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা ওরফে পপির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।অন্যদিকে অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণ যথেষ্ট না পাওয়ায় ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আবছার উদ্দিন এবং মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর।অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, হাইকোর্টের দৃষ্টিতে এসব ১০ আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।রায়ে নিম্ন আদালতের বিচার নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসেছে। অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, এক হত্যাকাণ্ডে ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়াকে হাইকোর্ট ‘মাইন্ডলেস সেন্টেন্স’ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ কে কতটা অপরাধে জড়িত এবং কার কী ধরনের সাজা প্রাপ্য—তা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলে আদালত মনে করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত