শরীয়তপুরের জাজিরা থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানি করার উদ্দেশ্যে একদল কুচক্রী মহল বিকাশ লেনদেনের ভুয়া ছবি ও অসত্য তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।জানা গেছে,
সম্প্রতি উন্নত প্রযুক্তির অপব্যবহার এবং এডিটিংয়ের মাধ্যমে এসআই রফিকুল ইসলামের নামে ঘুষ লেনদেনের একটি ভুয়া স্ক্রিনশট ও সংবাদ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। উক্ত ঘটনার সাথে তাঁর কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি নিজে এই ধরনের কোনো লেনদেন বা অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ অনবগত।
আরও পড়ুন, সখীপুরের কৃষি উদ্যোক্তা মোসলেম উদ্দিনের টক বরই চাষে চমক
একটি মহল নিজেদের স্বার্থ হাসিল ও পুলিশের দায়িত্বশীল ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত হয়ে এই জালিয়াতির আশ্রয় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি ও তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।এই জালিয়াতির বিষয়ে এসআই রফিকুল ইসলাম জানান, তিনি সর্বদা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একটি চক্র তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই চক্রান্ত সাজিয়েছে।এ বিষয়ে সাধারণ জনগণকে গুজবে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়ে, এস আই রফিকুল ইসলাম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুয়া তথ্য ও স্ক্রিনশট ছড়ানোর পেছনে জড়িত সাইবার অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন