দৈনিক সংবাদ দিগন্ত

ববির প্রতিবাদ

চাকরি, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা ও কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন জানান, প্রতারণার একাধিক অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সংবাদ প্রকাশের পর কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ী চিত্রনায়িকা ববির স্বামী। বিষয়টি নিয়ে শনিবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিবৃতি দেন ববি। বিবৃতিতে তিনি বলেন, আরও  পড়ুন , সামান্থার মা হওয়ার গুঞ্জন‘শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। কোথাও আমাকে তার কথিত স্ত্রী, কোথাও স্ত্রী উল্লেখ করে সংবাদ পরিবেশন করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’ চিত্রনায়িকা ববি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ভিউ বাণিজ্য এবং তার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব ভুয়া তথ্য ছড়াচ্ছে। তিনি আরও বলেন, ‘দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। তবে যারা আমাকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আমি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ বিয়ে প্রসঙ্গে ববি বলেন, ‘আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন। আমি যদি বিয়ের মতো পবিত্র সম্পর্কে আবদ্ধ হই, তাহলে অবশ্যই বিষয়টি নিজ থেকেই সবাইকে জানাব।’ চিত্রনায়িকার এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ববির প্রতিবাদ