দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাবুগঞ্জে সাঁকো ভেঙে বিপাকে ৩২ পরিবার, কলাগাছের ভেলায় ঝুঁকিপূর্ণ পারাপার

সাঁকো ভেঙে বিপাকে ৩২ পরিবার

সাঁকো ভেঙে যাওয়ায় কলাগাছের ভেলা বানিয়ে ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা-উত্তর রহমতপুর আশ্রয়ণ প্রকল্পের ৩২ পরিবারের বাসিন্দারা।রাজারবের খালের ওপর নির্মিত বাঁশ-কাঠের সাঁকোটিই ছিল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উপজেলা সদরসহ আশপাশের এলাকায় যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকার পর সম্প্রতি সাঁকোটি ভেঙে পড়ায় সরাসরি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।এখন বাধ্য হয়ে কলাগাছের ভেলা তৈরি করে খাল পার হচ্ছেন স্থানীয়রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।স্কুল-কলেজে যাতায়াত, বাজার করা কিংবা চিকিৎসার প্রয়োজনে প্রতিদিনই এই খাল পার হতে হচ্ছে বাসিন্দাদের। ফলে সাঁকো ভেঙে যাওয়ার পর তাদের দুর্ভোগ কয়েকগুণ বেড়েছে।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কাওছার মৃধা বলেন, ৩২ পরিবারের দ্রুত যাতায়াতের একমাত্র পথ ছিল এই সাঁকো। সেটি ভেঙে যাওয়ার পর কলাগাছের ভেলা দিয়ে খাল পার হতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

আরও  পড়ুন, সেপ্টেম্বরেই পঞ্চগড়ে ঘন কুয়াশা, কমেছে যানবাহনের গতি 

আরেক বাসিন্দা মিজানুর রহমান জানান, কিছুদিন আগে একজন গৃহিণী ভেলা থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা।স্থানীয় ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন মুক্তা বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের প্রতিদিনের চলাচলের জন্য সাঁকোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ প্রয়োজন।রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার জানান, সাঁকো ভেঙে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এর আগে বাসিন্দাদের নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বিষয়টি তাকে জানিয়েছেন। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তাদের জানানো হয়েছে।৩২ পরিবারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি এখন স্থানীয়দের।

বিষয় : ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাবুগঞ্জে সাঁকো ভেঙে বিপাকে ৩২ পরিবার, কলাগাছের ভেলায় ঝুঁকিপূর্ণ পারাপার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাঁকো ভেঙে যাওয়ায় কলাগাছের ভেলা বানিয়ে ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা-উত্তর রহমতপুর আশ্রয়ণ প্রকল্পের ৩২ পরিবারের বাসিন্দারা।রাজারবের খালের ওপর নির্মিত বাঁশ-কাঠের সাঁকোটিই ছিল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উপজেলা সদরসহ আশপাশের এলাকায় যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকার পর সম্প্রতি সাঁকোটি ভেঙে পড়ায় সরাসরি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।এখন বাধ্য হয়ে কলাগাছের ভেলা তৈরি করে খাল পার হচ্ছেন স্থানীয়রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।স্কুল-কলেজে যাতায়াত, বাজার করা কিংবা চিকিৎসার প্রয়োজনে প্রতিদিনই এই খাল পার হতে হচ্ছে বাসিন্দাদের। ফলে সাঁকো ভেঙে যাওয়ার পর তাদের দুর্ভোগ কয়েকগুণ বেড়েছে।আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কাওছার মৃধা বলেন, ৩২ পরিবারের দ্রুত যাতায়াতের একমাত্র পথ ছিল এই সাঁকো। সেটি ভেঙে যাওয়ার পর কলাগাছের ভেলা দিয়ে খাল পার হতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

আরও  পড়ুন, সেপ্টেম্বরেই পঞ্চগড়ে ঘন কুয়াশা, কমেছে যানবাহনের গতি 

আরেক বাসিন্দা মিজানুর রহমান জানান, কিছুদিন আগে একজন গৃহিণী ভেলা থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন তারা।স্থানীয় ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন মুক্তা বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের প্রতিদিনের চলাচলের জন্য সাঁকোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ প্রয়োজন।রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার জানান, সাঁকো ভেঙে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এর আগে বাসিন্দাদের নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বিষয়টি তাকে জানিয়েছেন। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তাদের জানানো হয়েছে।৩২ পরিবারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি এখন স্থানীয়দের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত