দৈনিক সংবাদ দিগন্ত

অভিযানেই বারবার হামলা, ১১৩ ঝুঁকিপূর্ণ অভিযানে নিরাপত্তা সংকটে আইনশৃঙ্খলা বাহিনী

দেশে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি দমনে চলমান বিশেষ অভিযানকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি মাসেই অন্তত ১৩টি পৃথক ঘটনায় পুলিশ ও র‍্যাব সদস্যরা হামলার শিকার হয়েছেন।চলতি বছরের প্রথম চার মাসে আরও ২১৩টি হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় সিলেট ও চট্টগ্রামে দুইজন সদস্য নিহত হয়েছেন।এছাড়া গত ১৮ মাসে সারাদেশে মোট ৮৩৪টি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আক্রান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সর্বশেষ ঘটনাগুলোর মধ্যে বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের এক কনস্টেবল আহত হন। একই সময়ে কুমিল্লা, নওগাঁ, লালমনিরহাট, নাটোরসহ বিভিন্ন জেলায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।রাজধানীতেও একাধিক ঘটনায় পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন—উচ্ছেদ অভিযান, চেকপোস্ট ও ছিনতাইবিরোধী অভিযানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এদিকে চট্টগ্রাম ও সিলেটে পৃথক ঘটনায় দুইজন র‍্যাব ও পুলিশ সদস্য নিহত হন। চট্টগ্রামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হলে পরে তার মৃত্যু হয়।আরও  পড়ুন , ঈদযাত্রায় ১১৩ ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত, মহাসড়কে বিশেষ ট্রাফিক পরিকল্পনাপুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের প্রথম দুই মাসে হামলার তুলনায় মার্চ ও এপ্রিলে ঘটনার সংখ্যা বেড়েছে। বিশেষ করে মার্চ ও এপ্রিলে ১২৯টি মামলা হয়েছে এ ধরনের ঘটনায়।অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম বলেন, অনেক জায়গায় অপর্যাপ্ত প্রস্তুতি ও অপরাধীদের সংঘবদ্ধ প্রতিরোধের কারণে হামলার ঘটনা ঘটছে। তিনি বলেন, পুলিশের মনোবল শক্ত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।বিশেষজ্ঞদের মতে, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশের ওপর আস্থা সংকট তৈরি হয়েছে, যা অপরাধীদের সাহস বাড়িয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের বিস্তার পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করেছে।ক্রিমিনোলজি বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের আধুনিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্যের সঠিক ব্যবহার এবং অভিযানের আগে সমন্বয় বাড়ানো জরুরি। না হলে এ ধরনের হামলা আরও বাড়তে পারে।পুলিশ সদরদপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং বাহিনীর সদস্যদের নিরাপত্তা বাড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।আরও  পড়ুন , 

অভিযানেই বারবার হামলা, ১১৩ ঝুঁকিপূর্ণ অভিযানে নিরাপত্তা সংকটে আইনশৃঙ্খলা বাহিনী