দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

নেপালে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।স্থানীয় সময় রোববার রাতে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস বাংলাদেশি নাগরিকদের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।সতর্কবার্তায় বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের পাশাপাশি তুষারপাতও হচ্ছে। এতে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম কঠিন হয়ে পড়েছে।দূতাবাস জানিয়েছে, নেপালের স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং উল্লেখযোগ্য।

আরও পড়ুন, সৈয়দপুরে ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ কিংবা ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট এলাকার সর্বশেষ পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসের আশঙ্কাযুক্ত এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি যাচাই এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।দূতাবাসের এই সতর্কবার্তার মূল লক্ষ্য হলো প্রতিকূল আবহাওয়াজনিত দুর্ঘটনা ও ঝুঁকি এড়িয়ে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।

বিষয় : ঝুঁকিপূর্ণ ভারী বৃষ্টি বাংলাদেশি পর্যটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x