দৈনিক সংবাদ দিগন্ত

নেতানিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, পাল্টা গুলিতে সেনা নিহত

নেতানিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি,

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে।ইসরায়েলি পুলিশ জানায়, রাইফেল হাতে এক ব্যক্তি গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। সেখানে ওই ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে শুরু হয় পাল্টাপাল্টি গুলি।একপর্যায়ে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য বা অন্য কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।পরে ইসরায়েলি গণমাধ্যম জানায়, নিহত ব্যক্তি দেশটির সীমান্ত পুলিশের সক্রিয় দায়িত্বে থাকা সদস্য। তাঁর নাম ডেভিড আমরানি। বয়স ২০ বছর। তিনি ২০২৪ সালে সীমান্ত পুলিশে যোগ দিয়েছিলেন।স্থানীয় সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, 

আরও  পড়ুন, সেউতায় ১০ হাজার অভিবাসী, বাড়ছে উদ্বেগ

ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরা করার সময় গুলি চালাচ্ছিলেন।তবে কেন তিনি হঠাৎ গুলি চালাতে শুরু করেছিলেন, কিংবা ঘটনার পেছনে তাঁর উদ্দেশ্য কী ছিল—তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই সদস্য মানসিক আঘাতজনিত সমস্যায় ভুগছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি রয়েছে। তবে এ বিষয়টি এখনো তদন্তের অংশ এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে গুলির কারণ নিশ্চিত করেনি।ঘটনার পর নেতানিয়ার ওই এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।আপাতত সবচেয়ে বড় প্রশ্ন—নিজ দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য হয়েও কেন পুলিশের ওপর গুলি চালালেন ওই সেনা? সেই উত্তরই খুঁজছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

বিষয় : সেনা নিহত পুলিশের গুলিতে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, পাল্টা গুলিতে সেনা নিহত

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে।ইসরায়েলি পুলিশ জানায়, রাইফেল হাতে এক ব্যক্তি গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। সেখানে ওই ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে শুরু হয় পাল্টাপাল্টি গুলি।একপর্যায়ে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য বা অন্য কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।পরে ইসরায়েলি গণমাধ্যম জানায়, নিহত ব্যক্তি দেশটির সীমান্ত পুলিশের সক্রিয় দায়িত্বে থাকা সদস্য। তাঁর নাম ডেভিড আমরানি। বয়স ২০ বছর। তিনি ২০২৪ সালে সীমান্ত পুলিশে যোগ দিয়েছিলেন।স্থানীয় সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, 

আরও  পড়ুন, সেউতায় ১০ হাজার অভিবাসী, বাড়ছে উদ্বেগ

ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরা করার সময় গুলি চালাচ্ছিলেন।তবে কেন তিনি হঠাৎ গুলি চালাতে শুরু করেছিলেন, কিংবা ঘটনার পেছনে তাঁর উদ্দেশ্য কী ছিল—তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই সদস্য মানসিক আঘাতজনিত সমস্যায় ভুগছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি রয়েছে। তবে এ বিষয়টি এখনো তদন্তের অংশ এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে গুলির কারণ নিশ্চিত করেনি।ঘটনার পর নেতানিয়ার ওই এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।আপাতত সবচেয়ে বড় প্রশ্ন—নিজ দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য হয়েও কেন পুলিশের ওপর গুলি চালালেন ওই সেনা? সেই উত্তরই খুঁজছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত