গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া উচিত বিরোধী দলের।শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য বিরোধীরা লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দিতে পারেন। তবে একই সঙ্গে কীভাবে এবং কোথা থেকে জ্বালানি ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যায়, তার বিকল্প প্রস্তাবও দিতে হবে।
আরও পড়ুন, ‘ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ’, জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ
তিনি বলেন, বর্তমান সংকট আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার ফল। বৈশ্বিক যুদ্ধের পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে।রিজভী আরও বলেন, দেশের সংকটকালে পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা সমীচীন নয়। বরং সরকারকে সমালোচনার পাশাপাশি সংকট মোকাবিলায় কার্যকর পথ দেখানো প্রয়োজন।জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। রিজভীর ভাষ্য, গান ও নৃত্যের মতো সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
বিষয় : পরিকল্পনা বক্তব্যে গ্যাস-বিদ্যুৎ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন