সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করবেন দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ।জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। ঢাকায় বের হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা।এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি।হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায়, সত্য ও সুন্দর প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব।
আরও পড়ুন, পাঁচ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে গীতাযজ্ঞ। বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে শুরু হবে কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।শোভাযাত্রা ঘিরে ঢাকা মহানগর পুলিশ দিয়েছে ৯ দফা নির্দেশনা। এর মধ্যে রয়েছে শোভাযাত্রার রুটে যানবাহন পার্কিং না করা, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার থেকে বিরত থাকা এবং মাঝপথে শোভাযাত্রায় যোগ না দেওয়া।এ ছাড়া বড় ব্যাগ, দাহ্য পদার্থ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনো বস্তু সঙ্গে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে ডিএমপি।এদিকে ইসকনসহ বিভিন্ন সংগঠনও নিয়েছে তিন দিনব্যাপী নানা কর্মসূচি। ভজন-কীর্তন, গীতাপাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালিত হবে শুভ জন্মাষ্টমী।
বিষয় : শোভাযাত্রা ভাবগাম্ভীর্য শুভ জন্মাষ্টমী

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন