দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজে নতুন করে নৌমাইন পেতেছে ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

হরমুজে নতুন করে নৌমাইন পেতেছে ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করে প্রণালিটির দক্ষিণ অংশে আরও নৌমাইন স্থাপনের দাবি করেছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি দাবি করেন, আগের রাতে পরিচালিত অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের কথিত অবৈধ রুটগুলোতে আরও নৌমাইন স্থাপন করা হয়েছে। তবে কতটি মাইন পাতা হয়েছে, সে বিষয়ে কোনো সংখ্যা জানায়নি ইরান।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কর্মকাণ্ডের সমালোচনা করে জোলফাগারি দাবি করেন, ইরানের এই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র শুধু ফটোশপ ব্যবহার করে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করতে পেরেছে।

আড়ও পড়ুন,শক্তিশালী এল নিনো নিয়ে জাতিসংঘের সতর্কতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রস্তাবকে কটাক্ষ করে ইরানি এই কর্মকর্তা আরও বলেন, তেলবাহী জাহাজ পার করতেও যুক্তরাষ্ট্র চাইলে ফটোশপ ব্যবহার করতে পারে।এর আগে হরমুজ প্রণালির নৌপথ থেকে মাইন সরানোর দাবি করেছিল যুক্তরাষ্ট্র। নতুন করে মাইন স্থাপনের ইরানি দাবি সেই প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। সাম্প্রতিক সংঘাতের কারণে এরই মধ্যে এই নৌপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে নতুন করে নৌমাইন স্থাপনের দাবি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলবাহী জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।এদিকে হরমুজকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। ওয়াশিংটন নৌপথটি নিরাপদ ও উন্মুক্ত রাখার কথা বললেও তেহরান সেখানে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে।সব মিলিয়ে, হরমুজ প্রণালিতে নতুন করে নৌমাইন স্থাপনের ইরানি দাবি শুধু দুই দেশের সামরিক উত্তেজনাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।

বিষয় : ইরান উত্তপ্ত হরমুজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে নতুন করে নৌমাইন পেতেছে ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করে প্রণালিটির দক্ষিণ অংশে আরও নৌমাইন স্থাপনের দাবি করেছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি দাবি করেন, আগের রাতে পরিচালিত অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের কথিত অবৈধ রুটগুলোতে আরও নৌমাইন স্থাপন করা হয়েছে। তবে কতটি মাইন পাতা হয়েছে, সে বিষয়ে কোনো সংখ্যা জানায়নি ইরান।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কর্মকাণ্ডের সমালোচনা করে জোলফাগারি দাবি করেন, ইরানের এই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র শুধু ফটোশপ ব্যবহার করে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করতে পেরেছে।

আড়ও পড়ুন,শক্তিশালী এল নিনো নিয়ে জাতিসংঘের সতর্কতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রস্তাবকে কটাক্ষ করে ইরানি এই কর্মকর্তা আরও বলেন, তেলবাহী জাহাজ পার করতেও যুক্তরাষ্ট্র চাইলে ফটোশপ ব্যবহার করতে পারে।এর আগে হরমুজ প্রণালির নৌপথ থেকে মাইন সরানোর দাবি করেছিল যুক্তরাষ্ট্র। নতুন করে মাইন স্থাপনের ইরানি দাবি সেই প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। সাম্প্রতিক সংঘাতের কারণে এরই মধ্যে এই নৌপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে নতুন করে নৌমাইন স্থাপনের দাবি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলবাহী জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।এদিকে হরমুজকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। ওয়াশিংটন নৌপথটি নিরাপদ ও উন্মুক্ত রাখার কথা বললেও তেহরান সেখানে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে।সব মিলিয়ে, হরমুজ প্রণালিতে নতুন করে নৌমাইন স্থাপনের ইরানি দাবি শুধু দুই দেশের সামরিক উত্তেজনাই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত