দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা অব্যাহত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন।বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব ধরনের আলোচনা অব্যাহত থাকবে।তিনি জানান, দুই দেশের সংসদীয় পর্যায়ে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। এ জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান দীনেশ ত্রিবেদী।

আরও পড়ুন, জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

বৈঠকে দুই দেশের সংসদ কীভাবে পরস্পরের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করতে পারে এবং জনগণের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।স্পিকার বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে এগিয়ে নেওয়া উচিত।এ সময় দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।ভারতীয় হাইকমিশনার বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারত সরকার আগ্রহী।

বিষয় : আলোচনা প্রধানমন্ত্রী ভারত সফর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা অব্যাহত: দীনেশ ত্রিবেদী

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন।বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের হাইকমিশনার।দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব ধরনের আলোচনা অব্যাহত থাকবে।তিনি জানান, দুই দেশের সংসদীয় পর্যায়ে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। এ জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান দীনেশ ত্রিবেদী।

আরও পড়ুন, জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

বৈঠকে দুই দেশের সংসদ কীভাবে পরস্পরের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করতে পারে এবং জনগণের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।স্পিকার বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে এগিয়ে নেওয়া উচিত।এ সময় দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।ভারতীয় হাইকমিশনার বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারত সরকার আগ্রহী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত