দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।প্রস্তাবিত এই টার্মিনালের মাধ্যমে ডিসেম্বর ২০২৮ সালের মধ্যে এলএনজি সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও  পড়ুন, প্রাথমিক স্তর থেকেই মাদক ও নৈতিক অবক্ষয় রোধে উদ্যোগ: শিক্ষামন্ত্রী

এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা বিবেচনায় এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো স্থাপন করা হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে গ্যাসের সংকটও অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।জ্বালানি সংকট মোকাবিলায় আমদানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিষয় : বাস টার্মিনাল জ্বালানি সংকট এলএনজি আমদানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।প্রস্তাবিত এই টার্মিনালের মাধ্যমে ডিসেম্বর ২০২৮ সালের মধ্যে এলএনজি সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও  পড়ুন, প্রাথমিক স্তর থেকেই মাদক ও নৈতিক অবক্ষয় রোধে উদ্যোগ: শিক্ষামন্ত্রী

এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা পূরণে পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদা বিবেচনায় এসব টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনালগুলো স্থাপন করা হলে দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে গ্যাসের সংকটও অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।জ্বালানি সংকট মোকাবিলায় আমদানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত